Tuesday , 26 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
May 26, 2026 5:02 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার ২৫ মে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর ও সিটি করপোরেশন এলাকার বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: রায়হান কবির ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ আদায় রোধ এবং সড়কে পশু বিক্রি করে যানজট সৃষ্টির বিষয়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট। তবে চানমারী ও ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ হাটে মূল সড়কে গরুর অবস্থান পাওয়ায় হাট কর্তৃপক্ষ ও বিক্রেতাদের সতর্ক করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। কোনো হাটে নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়, জাল নোটের লেনদেন বা চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন, ভেটেরিনারি মেডিকেল টিম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, “ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে হাটে আসতে পারেন এবং কোরবানির পশু কিনতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে থাকবে।”

পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, ম্যাজিস্ট্রেট, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র নিরাপত্তা জোরদার

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিকের পক্ষে শামীম আহমেদ ঢালীর নজর কাড়া মিছিল।

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ অনুষ্ঠিত

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির মনোনয়ন

সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

error: Content is protected !!