Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নরায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রতিবেদক
AlorDhara24
April 11, 2026 1:22 pm

আজ ১১ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা পরিষদ, নারায়ণগঞ্জ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে বলেন যে, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা হিসেবে চেক তুলে দেন।বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা করায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ কে ধন্যবাদ জানান।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

আইন-শৃঙ্খলা রক্ষায় এসপি মিজানুর রহমান মুন্সির বদলি প্রত্যাহারের দাবি

এআই ব্যবস্থাগুলো পরিশ্রম কমিয়ে দিলেও এটি পরিবেশবান্ধব নয়

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

শামীম ওসমান চলে গেলেও ব্যবসা বুঝিয়ে দিলেন তাদের

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

error: Content is protected !!