নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি লাল শুভকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, নিহত শুভ একজন গার্মেন্টস কর্মী ছিলেন এবং স্থানীয় কিছু বখাটেদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার কয়েকদিন আগে প্রধান আসামির সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়, যার জেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
গত ২৯ মার্চ সন্ধ্যায় পূর্ব ইসদাইর এলাকায় ডেকে নিয়ে শুভকে মারধর করে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে লাশ গুম করা হয়।
দুই দিন পর রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি পরিবারের সদস্যরা শুভর বলে শনাক্ত করেন।
ঘটনার পর অভিযান চালিয়ে নীলফামারী থেকে প্রধান আসামি লাল শুভকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


















