Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি নবগঠিত শিমরাইল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
February 28, 2026 8:08 am

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত শিমরাইল শাখার আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ট্রাক টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে। সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মোঃ ইয়াকুব রানার সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সাধারন সম্পাদকমোঃ সফিকুল ইসলাম উজ্জল এর সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আমির হোসেন মান্নান,সহ-সভাপতি মোঃ সাজ্জাত, সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মোঃ মোখলেছুর রহমান, সহ সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ মতিন মিয়া, মোঃ মাহবুব হোসেন, ও মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল খোকন,সহ-সাংগঠনিক সম্পাদক হাসান খান, অর্থ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেনসহ অন্যান্য নেতবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ইয়াকুব রানা বলেন, আমরা মালিক সমিতির সকলে মিলে এই টার্মিনালকে নতুন করে সাজাতে চাই। ট্রাক কাভার্ডভ্যান মালিক ও চালকদের আমরা আমাদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করবো। সংগঠনের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম উজ্জল বলেন, দীর্ঘদিন এই শাখার কমিটি ছিলনা, ট্রাক টার্মিনালে ছিল চরম বিশৃঙ্খলা। ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও চালকদের কোন অভিভাবক ছিলনা, তারা কোন বিপদে পড়লে তাদের পাশে কেউ দাঁড়ায়নি। কিন্তু দীর্ঘদিন পর হলেও শিমরাইল শাখার মালিক সমিকির ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি থেকে। উজ্জল আরও বলেন আমরা গাড়ির মালিক তাই মালিকরা কখনোই কারো কাছ থেকে কোন প্রকার চাঁদা কখনোই নেয়না এ বিষয়টা অনেকেই জানেনা বা বুঝেনা কিংবা বুঝার চেষ্টাও করেনা। আমরা কেন্দ্রীয় কমিটির দির্দেশ মোতাবেক সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সকলকে নিয়ে এক সাথে কাজ করতে চাই এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অর্থ সম্পাদক আফাজ উদ্দিন বলেন, ট্রাক টার্মিনালে নানা সমস্যা রয়েছে ট্রাক চালকরা যাতে নির্বিঘেœ টার্মিনালে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে, তাদের বিপদে আপদে আমরা আমাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খোকন বলেন সংগঠন চলবে কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র মোতাবেক , আমরা টার্মিনালকে বধুবেসে সাজাতে চাই। গত ২৪ ফেব্রুয়ারী বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি তেজগাও কেন্দ্রীয কমিটির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইল শাখা কমিটির অনুমোদন দেন। মোঃ সুমন মুন্সীকে সভাপতি ও মোঃ সফিকুল ইসলাম উজ্জলকে সাধারন সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি তিনবছরের জন্য অনুমোদন করেন এবং তাদের সংগঠনের কার্যক্রমের ও অনুমতি প্রদান করা হয়। নব গঠিত বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার তিনজন উপদেষ্টা মন্ডলী রয়েছেন। উপদেষ্টা মন্ডলী হলেন খায়রুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম বাবু ভুঁইয়া ও মোঃ জাহাঙ্গীর আলম।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব –সেহলী পারভীন

আন্তর্জাতিক বাণিজ্য মেলাপর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি

আমরা আর কোন ফ্যাসিস্টদের দেশে কোন নৈরাজ্য করতে দেবনা

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

রূপগঞ্জে এলজিইডির ঠিকাদার সমিতির ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

৫ আগস্টের ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

রূপগঞ্জে ভোজ্য তেলে ভেজাল: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

error: Content is protected !!