Monday , 4 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

এটাই চূড়ান্ত বিজয় নয় : রিয়াদ মোহাম্মদ চৌধূরী

প্রতিবেদক
AlorDhara24
November 4, 2024 9:33 am

আলোরধারা ডেস্ক:

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেছেন, হাসিনাবিরোধী আন্দোলনে আমরা সকলেই অংশগ্রহণ করেছি। ৫ আগস্টের পূর্বে আমাদের আন্দোলন ছিলো স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। এখন আমাদের লড়তে হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।

গতকাল শনিবার বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় এক পস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্দেগ্যে সভাটি অনুষ্ঠিত হয়।

 

 

সভায় রিয়াদ চৌধূরী বলেন, আমরা চাই ফতুল্লা ডিআইটি মাঠ থেকে একটি ঐতিহাসিক র‌্যালি বের হবে। আমরা আগেও ফতুল্লার ডিআইটি মাঠ থেকে পঞ্চবটি পর্যন্ত, শেখ হাসিনার জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মিছিল করেছিলাম। সেই মিছিলের মতো এইবারও র‌্যালী ঐতিহ্যবাহী করতে চাই। ৭ নভেম্বরের দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকার সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। সকল নেতাকর্মীদের বলবো, এই দিবসটির জন্য সবাই নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। ৭ তারিখের র‌্যালিটি জাকজমকপূর্ণ করবেন।
তিনি বলেন, যদিও পাঁচ তারিখে শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। আমাদের বিজয় হয়েছে, কিন্তু এটাই চূড়ান্ত বিজয় নয়। সরাসরি ভোটের মাধ্যমে যতক্ষণ না গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে পর্যন্ত আমাদের বিজয় পরিপূর্ণ হবে না। এখন যে ষড়যন্ত্র চলছে তা ২০০১ এর ষড়যন্ত্রের একটি অংশ। যারা আমাদের সক্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে নিজেদের সফলতার কথা চিন্তা করে, তারা নিজেরাই জানেনা দিন শেষে তারা ব্যর্থতার দিকে যাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কবির, সহ সাধারন সম্পাদক আনিসুর রহমান, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাগর সিদ্দিকী, জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিকদলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, তাতি দলের আহবায়ক ইউনুস মাস্টার সহ থানার বিভিন্ন ইউনিটের নেতা-কমীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিদায়ী বছরে দুর্ঘটনায় সড়কে ৯২৩৭ জনের প্রাণহানী

নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’, রয়টার্সকে ড. ইউনূস

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

কল্যাণ তহবিলের চেক বিতরণে : ডিসি রায়হান, কবির

নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!