Wednesday , 1 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ৪ থানা, ২ পুলিশ লাইনস ও ৩ডিসি অফিসের পরিকল্পনা: আইজিপি

প্রতিবেদক
AlorDhara24
July 1, 2026 12:28 pm

মোঃ আবু কাওছার মিঠু :  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির বলেছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন-শৃঙ্খলা জোরদারে পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। গতকাল ১জুলাই বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ১০২নং সড়কের ৪৪নং প্লটে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আইজিপি মো: আলী হোসেন ফকির আরো বলেন, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

নতুন এই নগরী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পশি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। রাজধানী ঢাকার পুলিশি সেবার পরিধি পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মহানবী(সাঃ)-এর আদর্শেই মিলবে মুক্তি -আল্লামা বাহাদুর শাহ্

ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের জয়জয়কার

আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত রং দিয়ে সেমাই উৎপাদনের অভিযোগ

চাষাঢ়ায় শুভ হত্যার ঘটনায় দ্রুত সাফল্য ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ জন

৩০০ শয্যা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে : মেঘলা মুক্তা

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

সোনারগাঁওয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন

লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসব প্রস্তুতি পরিদর্শন

error: Content is protected !!