Tuesday , 19 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

‎শাকদিয়ে মাছ ঢাকতেই মরিয়া আওয়ামী দোসর আলী হোসেন

প্রতিবেদক
AlorDhara24
May 19, 2026 7:43 am

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে নতুন এক রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছেন বির্তকিত ব্যক্তিত্ব আলী হোসেন। জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে যখন এলাকা উত্তাল, ঠিক তখনই সেই অভিযোগ থেকে দৃষ্টি সরাতে সংবাদ সম্মেলনের নামে ‘কৌশলে’ আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি। সাধারণ মানুষের ভাষ্য—নিজের অপরাধ ও শাকদিয়ে মাছ ঢাকতেই তিনি এখন ‘নির্বাচনী কার্ড’ খেলছেন।
‎
‎সোমবার ১৮ মে বিকেলে মুছাপুর ইউনিয়নের আম বাগান এলাকায়  আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবাদমান জমি বা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সদুত্তর দেওয়ার পরিবর্তে আলী হোসেন দীর্ঘ সময় ব্যয় করেন রাজনৈতিক গুণগানে। উপস্থিত সংবাদিকদের সামনে তিনি কৌশলে আগামী মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
‎
‎সচেতন মহলের মতে, এটি মূলত একটি ‘কৌশলগত চাল’, যাতে তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে তিনি সেটিকে ‘রাজনৈতিক হয়রানি’ হিসেবে প্রচার করতে পারেন।
‎
‎উল্লেখ্য যে, আলী হোসেনের বিরুদ্ধে বারপাড়া এলাকায় আদালতের ডিগ্রিপ্রাপ্ত ৫৪ শতাংশ পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে “জমিতে পুঁতে ফেলার” মতো ভয়াবহ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একতরফা আধিপত্য বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ। এমন এক বিতর্কিত ব্যক্তি সংবাদ সম্মেলনের মঞ্চ ব্যবহার করে নির্বাচনী ঘোষণা দেওয়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‎
‎মুছাপুরের সাধারণ ভোটাররা বলছেন, যিনি আদালতের রায় মানেন না এবং সাধারণ মানুষকে হত্যার হুমকি দেন, তিনি জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না। তাঁর এই ঘোষণা মূলত ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখার একটি নতুন ফন্দি মাত্র।

‎ভুক্তভোগী বোরহান উদ্দিন ও তাঁর পরিবার আশঙ্কা করছেন, আলী হোসেন নির্বাচনী দোহাই দিয়ে এখন আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন। তারা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন, আলী হোসেনকে কেবল চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, বরং একজন চিহ্নিত ‘ভূমিদস্যু’ এবং ‘হুমকিদাতা’ হিসেবে আইনের আওতায় আনা হোক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাব্যছন্দ পাঠাগার-এর ৩য় বর্ষপূর্তিতে কবিতাপাঠ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

সন্তান হলো পিতা-মাতার জন্য জাগতিক সৌন্দর্য

নারায়ণগঞ্জে মাটির নিচে রহস্যময় মটকা উদ্ধার গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

সচিবালয়ে প্রবেশে সাময়িক অসুবিধার জন্য সরকারের দুঃখ প্রকাশ

মুন্সীগঞ্জে গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ পল্লীমঙ্গল কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error: Content is protected !!