Sunday , 22 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

প্রতিবেদক
AlorDhara24
December 22, 2024 10:09 am

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে।

এর আগে, পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

গত ১৭ ডিসেম্বর কমিশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

হাসিনা-জয় ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়, তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, এ আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থ লেনদেন করেন।

 

তবে ২৫ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল, এমন খবরকে ‘গুজব’ ও ‘মিথ্যা’ বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে তা নিয়ে গত ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতে রিট করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি হাজ্জাজ।

ওই রিটের শুনানি নিয়ে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। আর টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের রাজনীতিক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাঃগঞ্জ জেলা’র মানবাধিকার ও সাংবাদিক সংগঠনের আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়া

নাসিকের প্রায় ১ হাজার কোটি টাকার বাজেট আসছে অগ্রাধিকার পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায়

জেল থেকে বের হয়ে কেয়ারটেকার মোকলেছুর রহমানকে প্রাণনাশের হুমকি জাহাঙ্গীরের

নারায়ণগঞ্জ থেকে ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

দরকারি চ্যাট খুঁজে পেতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ

error: Content is protected !!