Saturday , 25 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

নারায়ণগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
January 25, 2025 1:10 pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধকে দলীয় রূপ দিয়ে বিতর্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে রাজিয়া সুলতানা নামে এক নারীর বিরুদ্ধে। সুবিধাবাদী একটি মহলের ইন্দনে ওই নারী সত্য গোপন করে বিএনপি সমর্থক গোলাম রাব্বানির বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করে অপ-প্রচার চালাচ্ছেন।

শনিবার(২৫ জানুয়ারি) দুপুর ১ টায় পাইনাদী নতুন মহল্লা এলাকায় নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ঘটনা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এমন অভিযোগ করেন গোলাম রাব্বানি।

সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি বলেন, মিজমিজি ধনুহাজী রোড এলাকায় ক্রয় সূত্রে আমি ৭ শতাংশ জমির মালিক। তার মধ্যে আড়াই শতাংশ নিজ নামে খারিজ করি। বাকী অংশ খারিজের জন্য আবেদন করেছি। একই এলাকার সাইফুল ইসলাম ও রকিব আমার জমি দখল করার জন্য গত ২৪ জানুয়ারি দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে আমি লোকজন পাঠিয়ে নির্মাণ কাজে বাধা ও দেয়াল ভেঙে ফেলি। আমি বিএনপির একজন সমর্থক। দলীয় প্রবাভ বিস্তার করার মত অবস্থান আমার নেই। তাছাড়া সেখানে কোন দোকান ছিলনা। দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, রাজিয়া সুলতানা জমির মালিক না। সাইফুল ইসলামগংরা রাজিয়া সুলতানাকে দিয়ে থানায় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করিয়ে আমার বিরুদ্ধে গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

পূর্বাচলে ডাকাতির মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ

২০ অক্টোবর মুক্তি পাচ্ছে দিপু হকের প্রতিবাদী গান ‘ধর্ষিতা রাষ্ট্র’

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য, মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: মাশুকুল ইসলাম রাজিব

স্মৃতিসৌধে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইমরান ভুঁইয়া নেতৃত্বে বিশাল র‍্যালী আয়োজন।

নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির

error: Content is protected !!