Thursday , 9 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে এক সপ্তাহে ২০৬ মামলা

প্রতিবেদক
AlorDhara24
January 9, 2025 2:09 pm

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৭৪টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় ও ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

এছাড়া ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা ও ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপরদিকে ৯ জানুয়ারি বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়া গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

 

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। এছাড়া একটি কারখানা সিলগালা করা হয়।

ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব:এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর বার্তা ডিসির

error: Content is protected !!