Sunday , 29 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ৫০ কোটি টাকা

প্রতিবেদক
AlorDhara24
December 29, 2024 5:04 am

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ৫০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭২ ও ১৯৩৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, বিএসসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, ইস্টার্ন হাউজিং ও রবি।

 

এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৭ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সবার দায়িত্ব

সিসিএসের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বাজার মূল্য তালিকা উদ্বোধন, ভোক্তা সচেতনতায় কর্মসূচি

আইনের বাইরে কোনো কাজ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল

যে কারণে ২০২৫ সালেই নির্বাচন চায় বাম দলগুলো

নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ওয়াশিং কারখানাকে জরিমানা

error: Content is protected !!