Thursday , 5 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নলছিটিতে যৌথবাহিনীর অভিযান: গাঁজা, ইয়াবা ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

প্রতিবেদক
AlorDhara24
February 5, 2026 1:45 pm

নলছিটিতে যৌথবাহিনীর অভিযান: গাঁজা, ইয়াবা ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত বলে জানা গেছে।

 গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান শুরু করে। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার এবং লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে পৌর এলাকার অনুরাগ গ্রামে দীর্ঘ ৫ ঘণ্টা ব্যাপী এই অভিযান চলে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তাদের আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।

আটককৃতদের পরিচয়: ১. মো: গিয়াস মল্লিক (৩৫): নলছিটি পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

২. সোহরাব আকন (৩৫): ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও আন্দিরপড়ি এলাকার সোবহান আকনের ছেলে।

উদ্ধারকৃত মালামাল: অভিযানকালে আটককৃতদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:

  • ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট।
  • ৬০০ গ্রাম গাঁজা।
  • ​মাদক সেবনের সরঞ্জাম।
  • ​দেশীয় অস্ত্র।
  • ​মাদক বিক্রির নগদ ১৭,১৯২ টাকা

​নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, যৌথবাহিনী আটককৃতদের থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁ‌য়ে এএন‌জেড টেক্সটাইল মিল‌সে হামলা ও লু‌টের অ‌ভি‌যোগ

ঘুষ–দালালমুক্ত প্রশাসনের আহ্বান এমপি হাসনাত আবদুল্লাহর

জিমখানা কলোনীতে মাদক-ছিনতাই ও জুয়ার বিস্তার, গডফাদারদের চিহ্নিতের দাবি

যেভাবে কাটলো পুলিশের ঈদ

পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ৪ থানা, ২ পুলিশ লাইনস ও ৩ডিসি অফিসের পরিকল্পনা: আইজিপি

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বেশি সম্ভাবনাময় হবে: ড. ইউনূস

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

ডেভিল হান্ট: রাবিপ্রবি শিক্ষার্থী আটক

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ সজিব ভূঁইয়া গ্রেপ্তার

error: Content is protected !!