Monday , 8 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
June 8, 2026 2:40 pm

মোঃ আবু কাওছার মিঠু : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ৯বছর বয়সী  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৮জুন সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে।

পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে দুইকক্ষের ফ্লাটে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর ভাড়ায় বসবাস করেন। সেখানে তিনি এক কক্ষে বসবাস করেন অপর কক্ষে শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়ান।

গতকাল সোমবার শিশুটি অন্য মেয়েদের সঙ্গে আরবি প্রাইভেট পড়ার জন্য মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরের প্রাইভেট পড়ানোর শ্রেণিকক্ষে যায়। একসময়ে ওজু শিখানোর নাম করে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে যায়। বাথরুমে নিয়ে শিশুটির পরনের জামা ও সালোয়ার খুলে ভয়ভীতি দেখিয়ে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে জাপটে ধরে। শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এঘটনায় শিশুর মা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নারায়নগঞ্জ কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সোহেল মাহামুদের বাবার মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া-মিলাদ ও ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মার্চ ফর গাজা কর্মসূচিতে আগতদের সহায়তায় কয়েক’শ স্বেচ্ছাসেবী

দেশের শিক্ষা খাতে ১৪ বছরে বড় কোনো অগ্রগতি নেই: ববি হাজ্জাজ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিকের পক্ষে শামীম আহমেদ ঢালীর নজর কাড়া মিছিল।

রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

রূপগঞ্জে ভোজ্য তেলে ভেজাল: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

error: Content is protected !!