Thursday , 23 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ: রূপগঞ্জের নগরপাড়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

প্রতিবেদক
AlorDhara24
July 23, 2026 3:15 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজারসহ আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধাতর সৃষ্টি হয়েছে। অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়ক নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক নির্মাণের একমাস পার না হতেই সড়কের স্থানে স্থানে ধসে পড়ছে। নগরপাড়া বাজার অংশে পানি নিষ্কাশনের পাইপলাইন বা ড্রেনেজ ব্যবস্থা না রাখায় নগরপাড়া বাজারে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাতে বাজারের দোকানপাটে বেশ কিছুদিন ধরে কেনাবেচা বন্ধ রয়েছে। বাধ্য হয়ে তিন কিলোমিটার দূরে মুড়াপাড়া বাজারে পাঁচ গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাবেচা করছে।
অপরিকল্পিত ভাবে সড়ক নির্মাণ করায় নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়াসহ পাঁচ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ায় সেখানে পঁচা ও দুর্গন্ধযুক্ত পানিতে হাঁটাচলা করতে গিয়ে শিশু, কিশোরসহ অনেকেই এখন মারাত্মক চর্মরোগে ভুগছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরপাড়া বাজারে এখন হাঁটু সমান পানি। কোন কোন স্থানে কোমর সমান পানি জমে আছে। সামান্য বৃষ্টিতেই নগরপাড়া বাজার পানির নিচে তলিয়ে যায়। পানির রং কালচে কুচকুচে হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত পানি দিয়ে শিক্ষার্থীরা স্কুল-কলেজে আসা যাওয়া করছে। অনেকেই শরীরে তীব্র চুলকানি ও চর্মরোগে ভুগছেন।

নগরপাড়া গ্রামের বিল্লাল হোসেন বলেন, পানি নিষ্কাশনের জন্য সড়কে পাইপ না দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরপাড়া বাজার এখন পানির নিচে। তাতে কেনাবেচা বন্ধ হয়ে গেছে।
নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলের শিক্ষার্থী রাহিদ ও রাশিদ বলেন, পঁচা দুর্গন্ধযুক্ত সৃষ্ট জলাবদ্ধতার পানি দিয়ে স্কুলে আসা যাওয়া করায় শরীরে চুলকানি দেখা দিয়েছে।
নগরপাড়া বাজারের মুদি দোকানদার আবুল হাশেম বলেন, দোকানের ভেতরে পানি ঢ়ুকে যাওয়ায় কেনাবেচা বন্ধ হয়ে গেছে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়কের প্রয়োজনীয় স্থানে শিগগিরই পানি নিষ্কাশনের পাইপ স্থাপন করা হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম হয়ে থাকলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে নাগরিক সেবায় পরিবর্তন আনবে বিশ্বব্যাংকের প্রকল্প

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি নবগঠিত শিমরাইল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ পানি শোধনাগার চালু হলে ঢাকায় দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুল

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

পিএসসির নতুন কমিশনের প্রথম সভা কাল

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন

শাহজালালে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

error: Content is protected !!