Wednesday , 19 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

প্রতিবেদক
AlorDhara24
February 19, 2025 8:18 am

জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ এবং কুঞ্জবন ঘোষণার আবেদন প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে সারকার।

প্রয়োজনীয় তথ্যসহ সম্ভব হলে বৃক্ষ বা কুঞ্জবনের স্পষ্ট ছবিসহ আবেদন ৩০ মার্চের মধ্যে cf-wildlife@bforest.gov.bd ইমেইলে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ২৩ (১) অনুযায়ী বিশেষ ধরনের গাছ ও বন সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর। জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ এবং কুঞ্জবন বিষয়ে বিস্তারিত জানতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষকের টেলিফোন নম্বর: ৫৫০০৭১১১ এ যোগাযোগ করা যেতে পারে।

স্মারক বৃক্ষ’ হলো যে সকল বৃক্ষের সামাজিক, সাংস্কৃতিক ও প্রথাগত মূল্য রয়েছে এরূপ ঐতিহ্যবাহী বৃক্ষ বা পুরাতন বয়স্ক দেশীয় উদ্ভিদ বা শতবর্ষী বৃক্ষ। ‘পবিত্র বৃক্ষ’ বলতে কোনো ধর্ম ও গোত্রের জনগোষ্ঠীর নিকট ধর্মীয় পবিত্র উদ্ভিদ হিসেবে স্বীকৃত কোন বৃক্ষকে বুঝায়।

 

‘কুঞ্জবন’ হলো কোনো নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও লতাগুল্মের সমাহার, যা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে সাংস্কৃতিক, সামাজিক ও প্রথাগত মূল্য রয়েছে। তাছাড়াও, সরকার সংরক্ষণের স্বার্থে ৫০ বছর বা তদূর্ধ্ব গাছের তালিকা প্রস্তুত করবে।

স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন গাছ বা কুঞ্জবন চিহ্নিত করতে চাইলে—

১. বৃক্ষের নাম/কুঞ্জবনের নাম (স্থানীয় নামসহ, যদি সাধারণ নাম থাকে);
২. এলাকার নাম: গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা;
৩. কোনো হাওর-জলাভূমি, বনভূমি, পাহাড়ে অবস্থিত হলে তার নাম;
৪. ক্যাটাগরি: স্মারক বৃক্ষ/পবিত্র বৃক্ষ/প্রাচীন বা শতবর্ষী বৃক্ষ/ কুঞ্জবন;
৫. বৃক্ষ/কুঞ্জবনের আনুমানিক বয়স; ৬. যে বা যারা সংরক্ষণ করছেন তার/তাদের নাম;
৭. স্মারক বৃক্ষ/পবিত্র বৃক্ষ/প্রাচীন বা শতবর্ষী বৃক্ষ/ কুঞ্জবন হলে তার কারণ;
৮. বৃক্ষ/কুঞ্জবনের মালিকানা সংক্রান্ত তথ্য;
৯. বৃক্ষটি/কুঞ্জবন সংরক্ষণ বা টিকে থাকার জন্য কোনো চ্যালেঞ্জ/সমস্যা থাকলে এবং
১০. প্রস্তাবকারীর নাম, যোগাযোগের ঠিকানা ও  মোবাইল নম্বর ইত্যাদি তথ্যসহ আবেদন পাঠানোর জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

পাওনা টাকা না দিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর, আদালতে মামলা দায়ের

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস

সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন, চলছে তল্লাশি

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগরের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

ফতুল্লা বিসিক শাসনগাওসহ নবীনগর এলাকায় সক্রিয় হয়ে উঠছে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সজীব ও তার বাহিনী, আতংক # হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে, অধরা

সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান কেরানীগঞ্জের শুভ এখন কোটিপতি !

ফতুল্লায় মসজিদে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও গ্রেফতার নেই আসামী, পুলিশ সুপার বরাবর অভিযোগ ভুক্তভোগীর

error: Content is protected !!