Sunday , 10 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

কাব্যছন্দ পাঠাগার-এর ৩য় বর্ষপূর্তিতে কবিতাপাঠ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
May 10, 2026 6:38 am

প্রেস বিজ্ঞপ্তি- সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর  মুখপত্র সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ এর অভিষেক, ৩য় বর্ষ পূতি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা -২০২৬ ও গুণী জন, সদস্যদের মাঝে কাব্য ছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়।

৯ মে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির  জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমি’র জীবন  সদস্য- মু: জালাল উদ্দিন নলুয়া। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি,গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি, শিক্ষক ও প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা এর সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী,জেনারেশন পিপিএ এর পাবলিকেশন ও সাহিত্যিক ও সংগঠক মো: মাজহারুল ইসলাম কিসলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতালেব ও কবি ও আলোচক করীম রেজা।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও  আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজে  সাহিত্য, কর্মদক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় ও নারী উদ্দ্যোক্তা দের কাজের প্রতি উৎসাহিত করতে মোট ২০ জনকে  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জনের  মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।  পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি (২০২৬-২০২৯ খ্রী:) এর ১৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণার পর  ৩ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের সহ সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন এর সার্বিক তত্বাবধানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্দু,  কবি লুৎফা জালাল,  কবি ইয়াদী মাহমুদ, কবি হামিদ কাফি,কবি জয়নাল আবেদীন জয়, কবি তুষার আহমেদ, কবি মৃত্যুঞ্জয় দত্ত,কবি ঈশিতা, আদিত্য রুপু, কবি আহমেদ রউফ, কবি জান্নাতুল জালাল,  কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি সোহেল, কবি রুদ্র,কবি রাজলক্ষ্মী, কবি মিথুন খান, কবি কলি চক্রবর্তী, কবি ফারহানা মাইয়ান দিঘি, কবি লুবনা আক্তার সুমীসহ প্রমূখ।
এ সময় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মিন্টু, এ,এস,এম,এনামুল হক প্রিন্স,সাদ্দাম হোসেন মীর্জা, জাকির হোসেন, শিল্পী ইসলাম, জাহাঙ্গীর ডালিম, রওশন আরা, তাবাসসুম ঝুমি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বন্দর থানা ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল

ঢাবি উপাচার্যের অব্যাহতি চেয়ে আবেদন

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্তে অভিযান, আটক ১১

error: Content is protected !!