Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

প্রতিবেদক
AlorDhara24
May 9, 2026 2:18 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ (প্রশাসন) এর টিআই এম এ করিম।

সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী ‘কাব্য ছন্দ’ এর অভিষেক, ৩য় বর্ষপূর্তি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা-২০২৬ ও কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৯ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমির জীবন সদস্য মু: জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন।

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজ, সাহিত্য, কর্মদক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহিত করতে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। এসময় কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই এম এ করিমের হাতে সম্মাননা অ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

এওয়ার্ড পেয়ে টিআই এম এ করিম বলেন, “এই সম্মাননা আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিলো। পেশাগত দায়িত্বের পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি সবসময়। কাব্যছন্দ পাঠাগারের মতো সংগঠনগুলো যখন কর্মক্ষেত্রের নিবেদিত মানুষদের মূল্যায়ন করে, তখন কাজের উৎসাহ বহুগুণ বেড়ে যায়। আমি এ সম্মাননার জন্য কৃতজ্ঞ।”

পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি ২০২৭-২০২৯ খ্রি. এর নাম ঘোষণা করা হয়। সর্বশেষে ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, “সাহিত্য ও সংস্কৃতি চর্চা একটি জাতির আত্মপরিচয় নির্মাণ করে। কাব্যছন্দ পাঠাগার তরুণদের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করে মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ থেকে আরও অনেক সৃজনশীল লেখক ও সংগঠক বেরিয়ে আসবে।”

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন!

৩০০ শয্যা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

সংস্কার ইস্যুতে ইউনূস সরকারের ‘ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি’

রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি

হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান

রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক কাউন্সিলর সাদরিলের শোক

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!

error: Content is protected !!