Thursday , 19 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কাঁঠালিয়ায় মেঝেতে পড়েছিল নারীর মরদেহ

প্রতিবেদক
AlorDhara24
December 19, 2024 10:49 am

ঝালকাঠির কাঁঠালিয়ায় ভাড়া বাসা থেকে তাজনেহার (৪৫) নামে এক নারীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাজনেহার ওই উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার জামাল হোসেনের স্ত্রী।

তিনি একজন মাছ বিক্রেতা।

 

জানা গেছে, গতকাল রাতে তাজনেহার কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করে বাসায় আসেন।

রাতে তিনি বাসায় একাই ছিলেন। তাকে হত্যা করে টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার সকালে তাজনেহারের মা রাশিদা বেগম বাসায় এলে তাজনেহারের মরদেহ ফ্লোরে পড়া দেখতে পায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। রাশিদার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল আকন বলেন, তাজনেহার একজন মাছ ব্যবসায়ী। তিনি গতকাল রাতে মাছ বিক্রি করে বাসায় আসেন। হয়তো তার টাকা পয়সা নিয়ে তাকে হত্যা করে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। তার স্বামী ও সন্তান ঢাকায় থাকেন তিনি একা বাসা ভাড়া নিয়ে কাঁঠালিয়ায় থাকতেন।

কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত

ডিএনডি লেক পাড়েরের বৃক্ষ নিধন করে যুবদল নেতা শাওনের দোকান নির্মাণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ ডিসি জাহিদের উদ্যোগ

সিদ্ধিরগঞ্জে দীর্ঘ ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে জেল জুলুমের শিকার বিএনপি নেতা মোজাম্মেল

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

সাংবাদিকদের মিলনমেলায় জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উদযাপন

বিষ খাইয়ে দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা

নারায়ণগঞ্জ জেলায় ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!