Sunday , 5 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সস্ত্রীক তাপসের নামে মামলা

প্রতিবেদক
AlorDhara24
January 5, 2025 10:46 am

দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর নামে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক সদস্য ঢাকা-১২ ও ঢাকা-১০ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেন।

তাপস নিজ নামীয় ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা ও ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করে তার ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন করেন। একইসঙ্গে ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন।

অপর মামলায় আসামি করা হয়েছে ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপসকে। ওই মামলার এজাহারে বলা হয়, আসামি তার স্বামী শেখ ফজলে নূর তাপসের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেন।

তার নিজ নামীয় নয়টি ব্যাংক হিসাবে মোট ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা লেনদেন করেন।

 

অন্যদিকে ২ লাখ ২ হাজার ২৫৯ মার্কিন ডলার জমা ও ১ লাখ ৯৩ হাজার ৭০৪ মার্কিন ডলার উত্তোলনসহ মোট ৩ লাখ ৯৫ হাজজর ৯৬৩ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেছেন। অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন আসামিরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নারায়নগঞ্জ জেলার নবনির্বাচিত এমপি’সহ সর্বমহলে প্রশংসিত ডিসি মোঃরায়হান কবির

নারায়ণগঞ্জ-৫ আসনে আলোচনায় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খলিল সিকদার, সম্পাদক আলম হোসেন

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার শাহ আলম ভাই স্টক করে মৃত্যু বরণ করেন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

error: Content is protected !!