Thursday , 18 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অবৈধ দখলদার, ভূমিদস্যূ ও প্রতারক রাহাত ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
June 18, 2026 1:52 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলা ফতুল্লার সস্তাপুর এলাকায় অবৈধ ভূমিদস্যূ, দখলদার, চাঁদাবাজ ও প্রতারক আব্দুল হান্নান রাহাত ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহওম সস্তাপুর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোহাম্মদ নজুম উদ্দিন, মনজুর আলম মঞ্জু, রানা, মোহাম্মদ রহিম উদ্দিন সালমা বেগম ও রেহেনা আক্তার।

মানববন্ধনে এলাকাবাসি জানান, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সদর উপজেলা সস্তাপুর এলাকায় ছাত্র আন্দোলনের তকমা লাগিয়ে ভূমিদস্যূ, দখলদার, চাঁদাবাজ, প্রতারক আব্দুল হান্নান রাহাত ও তার সহযোগী শমসের আলী, মামুন, শাওন, রোকেয়া ও নাসিমা এলাকায় নিরীহ মানুষদের জিম্মি করে সন্ত্রাসী কায়দায় জমি দখল, চাঁদাবাজি ও প্রতারণা করে আসছেন। তাদের বিরুদ্ধে মানুষ এখন মুখ খুলতে ভয় পায়। কেউ প্রতিবাদ করতে গেলে তারা মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখায়। এলাকাবাসী আরো জানান, তারা সন্ত্রাসী প্রকৃতির লোক তারা শুধু এলাকাবাসীর সাথে বেইমানি করে ক্ষ্যন্ত হয়নি নিজের পরিবারের সদস্যদের সাথে ও প্রতারণা করেছে। এই রাহাত নিজের পিতা নজুম উদ্দিন, চাচা রহিম উদ্দিন ও বড় ভাই রানার সাথে বেইমানি করে কৌশলে সম্পত্তি ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।

সে তার পিতা ও চাচার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা বলে তাল বাহানা করছে। এই রাহাত কথায় কথায় জুলাই যুদ্ধার আখ্যা দিয়ে তার কার্য হাসিল করছে। এছাড়াও এই রাহাত মুখোশের আড়ালে থেকে চুরি, ছিনতাই করে বেড়াচ্ছে। এদিকে রাহাতের পিতা নজুম উদ্দিন বলেন, আমার ছেলে রাহাত সন্ত্রাসী প্রকৃতির। রাহাত আমাকেও ছাড় দেয়নি। সে আমাকে মেরে আমার জমি ও নগদ টাকা নিয়ে গেছে।

তিনি আরো বলেন, আমার এক বড় ছেলে আছে সে আমার সম্পত্তির অর্ধেক ভাগিদার। কিন্তু রাহাত সকল সম্পওি কৌশলে নিয়ে আমার বড় ছেলেকে ও বঞ্চিত করেছেন। আমি আমার নিজের বসত ঘরে উঠতে পারি না। আমার ভাড়াটিয়াদের কাছ থেকে কোন ভাড়া আনতে পারি না। ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে রাহাত সকল টাকা নিয়ে যায়। আমি এখন অসহায় জীবন যাপন করেছি। আমি ভয়ে আছি আমার এই সন্ত্রাসী ছেলে কখন যেন আমাকে মেরে ফেলে। আমি নিরুপায় হয়ে প্রশাসনের কাছে রাহাত ও তার সহযোগিতাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাগে জান্নাত জামে মসজিদ এলাকায় অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগ নাসিক কর্মীদের বিরুদ্ধে

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

সিসিএসের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বাজার মূল্য তালিকা উদ্বোধন, ভোক্তা সচেতনতায় কর্মসূচি

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে র‍্যাব-১১-এর টাউন হল মিটিং

সিদ্ধিরগঞ্জে কারখানায় ঢুকে ঝুট ছিনতাই, চাপে পড়ে ফেরত

আমের কার্টনের আড়ালে ফেনসিডিল পাচার, ৩৭৭ বোতল উদ্ধার

error: Content is protected !!