Monday , 31 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
August 31, 2026 1:33 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।রোববার বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ পনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার হেফাজতে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স এবং মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

*জেলা প্রশাসকের নির্দেশে সয়াবিন তেল এর কৃত্রিম সংকট তৈরি রোধে মোবাইল কোর্ট অভিযান*

গোদনাইল বার্মা ইর্স্টানে বাবা-ছেলের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

ঈদে ফিরতি যাত্রায় ৬ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি দেখে ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের

যাত্রীবোঝাই ট্রেন ছাড়ছে ঢাকা থেকে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

error: Content is protected !!