Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব – সুপ্রিম কোর্ট

প্রতিবেদক
AlorDhara24
July 19, 2026 2:10 pm

ডেস্ক রিপোর্টঃ মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের (নিক নেম: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল) প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, সত্যের জয় হয়েছে।

সেহলী পারভীন বলেন, “দেশবাসী জানেন— হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি ৯ বছর ধরে । গঠনতন্ত্রে সংস্থাটির নিক নেম- হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।”

তিনি আরও বলেন, “কতিপয় স্বার্থান্বেষী সহযোদ্ধাদের লোভ ও ষড়যন্ত্রের কারণে সংস্থাটির মহাসচিব পদটি বারবার বিতর্কের মুখে পড়েছে কিন্তু আমি কখনো কাউকে অভিযুক্ত করার চেষ্টা করিনি। কারণ— ওদেরকে আমিই শিখিয়েছিলাম; মানবাধিকার কী এবং কেন এই কাজ করতে হবে!”

২০ বছরের অভিজ্ঞতা ও আইনি স্বীকৃতি:
সেহলী পারভীন জানান, মানবাধিকার সেক্টরে তাঁর কর্মজীবন ২০ বছরের। কিন্তু হিউম্যান এইড এর অফিসিয়াল যাত্রা শুরু হয় ২০১৮ সালে জাতীয় গোয়েন্দা বিভাগ এনএসআইয়ের ছাড়পত্র ও জয়েন্ট স্টক কোম্পানিজ ও ফার্মসের রেজিস্ট্রেশন (S-12847) এর মাধ্যমে। সাবমিশন কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে এবং ২০১৪ সালে সংস্থার নামটি জয়েন্ট স্টক থেকে কিনে রেখেছিলেন সেহলী পারভীন।

সহকারী মহাসচিব এডভোকেট নাসির উদ্দিন এর দায়ের করা মামলায় হাইকোর্ট ডিভিশনের রায়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, সংস্থার সূচনালগ্ন থেকেই সেহলী পারভীন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্বাক্ষর জালিয়াতি ও সিআইডি প্রতিবেদন:
সেহলী পারভীন বলেন, “যারা আমার স্বাক্ষর নকল করে আমাকে স্বেচ্ছায় পদত্যাগ দেখিয়ে নতুন করে নিজেদের মহাসচিব দাবি করেছেন— তারা নিজেরা নিজেদের ক্ষতি করেছেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিভাগ সিআইডি’র তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আমিই প্রতিষ্ঠাতা মহাসচিব এবং আমি কখনো কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করিনি। আমি উক্ত প্রতিষ্ঠানে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি এবং করছি।”
তিনি আরও জানান, “আরও চমকপ্রদ তথ্য ও খবর আসছে…”

সুপ্রিম কোর্টের এই রায়কে অনেকে ‘সত্যের কল বাতাসে নড়ে’ বলে অভিহিত করেছেন। সেহলী পারভীন এর সমর্থক ও সারাদেশের কর্মীরা এই রায়কে সংস্থাটির স্বচ্ছতা ও আইনি বৈধতার বড় জয় হিসেবে দেখছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দিল বিএনপি

​সাফল্যের অগ্রযাত্রায় এস আই শফিক, উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে সদর উপজেলা প্রশাসন

গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জে রক্তাক্ত হামলা: একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

error: Content is protected !!