Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
July 19, 2026 6:16 am

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মল্লিক (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ রেলসেতুর ৯২ নম্বর পিলারসংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা কবির মল্লিককে ৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কবির মল্লিক সুলতান মল্লিকের ছেলে। তিনি বর্তমানে দাপা ইদ্রাকপুর উকিলবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জেলা পুলিশের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার অপরাধসংক্রান্ত তথ্য যাচাইয়ে (পিসিপিআর) একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

ত্যাগী নেতা অধ্যাপক মামুন মাহমুদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে : মেঘলা মুক্তা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬

বন্দরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

error: Content is protected !!