Wednesday , 6 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

নৌকায় চড়ে তীরহারা লাঙ্গল

প্রতিবেদক
AlorDhara24
November 6, 2024 7:40 am

আলোরধারা ডেস্ক:

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করে আসছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সব অপকর্মে তাদের পরোক্ষ ভূমিকা ছিল। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতার স্বাদ নিতো জাতীয় পার্টি। তবে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপদে পড়েছে দলটির নেতাকর্মীরা। বর্তমানে তারা ছাত্র-জনতার আক্রোশে পড়েছেন। আওয়ামী লীগের মতোন জাতীয় পার্টির কিছুসংখ্যক নেতাকর্মী দেশ ছেড়ে পালাতে সক্ষম হলেও অধিকাংশ নেতাকর্মীরা দেশের মধ্যেই রয়ে গেছেন।

তাদের গুরুত্ব কমার পাশাপাশি বর্তমানে নেই কোনো গ্রহণযোগ্য। বিএনপির মতোন তারা কোথাও কোনো রাজনীতি করার সুযোগও পাচ্ছেন না। বিশেষ করে গত বৃহস্পতিবার জাপার সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষ থেকে জাতীয় পার্টি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যান্য জেলার মতোন নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীদেরও একই দশা। এখানকার সাবেক দ্ইু এমপি লিয়াকত হোসেন খোকা এবং একেএম সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা হলেও তারা পরোক্ষভাবে আওয়ামী লীগের লোক ছিল। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। এদের মধ্যে লিয়াকত হোসেন খোকাকে নিজ নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে প্রকাশ্যে দেখা গেলেও গত ৫ আগস্টের পর থেকে সেলিম ওসমানকে নারায়নগঞ্জে দেখা যাচ্ছে না। তিনি বর্তমানে কোথায় আছেন, দেশে নাকি বিদেশে আছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে নারায়ণগঞ্জে আগামীতে জাতীয় পার্টির রাজনীতি করা অনেক দু:সাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে ভোটারদের নিকট জাতীয় পার্টির গ্রহণযোগ্যতাও থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা যায়, মহাজোট গঠন করার স্বার্থে আওয়ামী লীগ টানা দুইবার সোনারগাঁ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়। এর ফলে দুইবারই বড় ব্যবধানে এমপি নির্বাচিত হোন লিয়াকত হোসেন খোকা। তবে সর্বশেষ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নিকট তার পরাজয় ঘটে। পরাজয়ের পর থেকে তখন সোনারগাঁয়ের রাজনীতিতে নিষ্ক্রীয় হয়ে তিনি ঢাকার রাজনীতি সক্রিয় হোন। তবে গত দুই মাস ধরে ফের জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। এর ফলে তাকে ঘিরে ফের আশার আলো দেখতে পারছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের পতনের পর আবারও একই দশা হয় জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্যের। বর্তমানে তিনি বেকায়দায় রয়েছেন। যতোদিন নাগাদ আওয়ামী লীগ রাজনীতিতে কামব্যাক করতে না পারছেন খোকাও ততোদিন রাজনীতিতে আর আসতে পারছেন না। সেই সঙ্গে আগামীতে তার রাজনীতি করার সুযোগ ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

 

অন্যদিকে, জাতীয় পার্টির অন্যতম প্রভাবশালী এমপি হিসেবে সারাদেশে পরিচিত ছিলেন একেএম সেলিম ওসমান। একাধিক নেতিবাচক কর্মকান্ডে সংবাদমাধ্যমে বেশ আলোচনায় ছিলেন তিনি। ২০১৪ সালে বড় ভাই এ কে এম নাসিম ওসমানের মৃত্যুর পর আসনটিতে উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হোন তিনি। দুইবারই এই আসনে মহাজোটের শরিক জাপাকে ছাড় দিয়ে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এর ফলে প্রত্যেকবারই বড় ব্যবধানে এমপি নির্বাচিত হোন তিনি। আওয়ামী লীগের সময়ে সমঝোতার মাধ্যমে টানা সাত বার গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি হয়েছিলেন তিনি। তবে আওয়ামী লীগ সরকার পতনে সবকিছু হারিয়েছেন তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া মোক্তার হোসেন ভূইয়ার মরহুম দাদাজান মৌলবী তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) ওফাদ দিবস

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা

যেভাবে কাটলো পুলিশের ঈদ

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সিসিএসের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বাজার মূল্য তালিকা উদ্বোধন, ভোক্তা সচেতনতায় কর্মসূচি

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান

error: Content is protected !!