Saturday , 15 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

প্রতিবেদক
AlorDhara24
March 15, 2025 3:19 pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা‌র পাইনাদি স্কুল রোড তালতলা ক্লাব এলাকায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাঈল হোসেনের সহদর বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুলের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মার্চ) গাজী আতাউর রহমান বাবুল‌ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে , সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি (পাগলা বাড়ী) এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মুজাহিদ (২০), জসিম উদ্দিনের ছেলে শাকিব (২২), জাহিদ কসাইয়ের ছেলে হিরা (২৫) ও একই এলাকার আল আমিন (২২) ও পাইনাদি স্কুল রোড তালতলা ক্লাব এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আবদুর রশিদ (৪৬)সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী গাজী আতাউর রহমান বাবুলের মালিকানা সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজির জিএস লিংক নামীয় ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
দীর্ঘদিন ধরে এ ব্যবসায় বাঁধা দিয়ে আসছে।

আওয়ামী লীগের সময়কালে রাজনৈতিক প্রভাবে তারা বিভিন্ন অপকর্ম সহ আমাদের ব্যবসায় বন্ধ করার পায়তারা করেছিল। আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি ধামকি ও ভয় ভীত প্রদর্শন করে।

এরই ধারবাহিকতায় গত ৫ আগষ্ট সরকার পতনের পর হতে তারা প্ররোচনা করে। ১৫ মার্চ দুপুর সাড়ে বারোটায় তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী তালতলা ক্লাব সংলগ্ন রেখা ফার্মেসীতে ১৫ জন বৈহিরাগত সন্ত্রাসিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে আমার বাসায় অনাধিকার প্রবেশ করে বাসার একাধিক স্থাপনা ভাংচুর করে।

এসময় আমার দুই ছেলে গাজী সোহান (২৮), গাজী তরিকুল ইসলাম সাজিদ (২২), তাদের বাঁধা দিলে তাদের উপর আক্রমন করে। এসময় বিবাদীরা আমার ছেলেদের এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

আমার রুমে প্রবেশ করে রুমের সকল আসবাবপত্র তছনছ করে ফেলে এবং আমার আলমীরাতে রাখা ৮ ভড়ি ওজনের স্বর্নালংকার ও ব্যবসার জন্য গচ্ছিত ২ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এস‌ আই) মোহাম্মদ জাকিরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন আলম জানান, একটি বাড়িতে হামলা ভাংচুর বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে পরিদর্শনে মন্ত্রী রবিউল আলম: নিরাপদ ঈদযাত্রার আশ্বাস

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলায় ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

উচ্ছেদ শঙ্কায় রূপগঞ্জের ২০০ পরিবার বিকল্প জমিতে প্রকল্পের দাবি

রূপগঞ্জ পূর্বাচল উপশহরে জনসমুদ্র,, দিপু ভূঁইয়ার নেতৃত্বে তারেক রহমানের সংবর্ধনায় লাখো জনতার ঢল!

দৈনিক ইয়াদ পএিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন মারা গেছে

ঘুম থেকে উঠেও ক্লান্ত?

জনগণের সুখ-দুঃখ শুনে তাৎক্ষণিক উদ্যোগ ডিসি জাহিদের ব্যতিক্রমী কার্যক্রম

খাল খননে গতি, বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন ডিসি

রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

error: Content is protected !!