Sunday , 28 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস

প্রতিবেদক
AlorDhara24
June 28, 2026 11:08 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আগামীকাল ২৮ জুন রবিবার সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে শনিবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দিনব্যাপী মাইকিং ও সড়ক প্রচার কর্মসূচি পালন করেছে জেলা তথ্য অফিস।

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রচারণা কর্মসূচিতে শহরের বাজার, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাইকিংয়ের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হয়।

ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিসার কামরুজ্জামান বলেন, আগামী ২৮ জুন ২০২৬, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের সকল নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান।

জেলা তথ্য অফিস সূত্র জানায়, ক্যাম্পেইনের দিন নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কোরবানি হচ্ছে না ‘ডোনাল ট্রাম্প’ খ্যাত মহিষ

ট্রেনের টিকিট কেটেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

নির্যাতিতদের পরিবার-স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র‍্যাব ডিজি

সরকারি সফরে গাইবান্ধায় যাচ্ছেন সংসদ সদস্য মমতাজ আলো

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র (NJU) উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!