Wednesday , 28 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

প্রতিবেদক
AlorDhara24
October 28, 2026 12:08 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য সড়ক শোভাযাত্রা বের হয়। পরে সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

যদিও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর পালিত হওয়ার কথা ছিল, সরকারি ছুটি থাকায় আজ তা পালন করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক নিরব রায়হান, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মেহেদী হাসান, বাস-ট্রাক পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, নিরাপদ সড়ক বিভাগের প্রতিনিধিসহ কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। জনগণ, পরিবহন মালিক, চালক ও শ্রমিক সবাইকে সচেতন হতে হবে, তবেই সড়কে দুর্ঘটনা কমে যাবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। চালক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের পেশাকে সম্মান করুন। মনে রাখবেন, আপনাদের হাতে শুধু স্টিয়ারিং নয়, অনেকগুলো জীবন নির্ভর করে। ট্রাফিক আইন মেনে চলুন, অতিরিক্ত গতি পরিহার করুন, ধূমপান ও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। জনগণকেও সচেতন হতে হবে, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জে আর একটি প্রাণও যেন সড়ক দুর্ঘটনায় না ঝরে।

পরে অনুষ্ঠানে দুর্ঘটনার রেকর্ড নেই এবং ধূমপান করেন না এমন ৪ জন শ্রেষ্ঠ চালককে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চুরি-ছিনতাইয়ের অভিযোগে অতিষ্ঠ এমপি আবুল কালামের নিজ এলাকার বাসিন্দারা

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

error: Content is protected !!