Wednesday , 28 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

জমির পাওনা টাকা ও প্লট বুঝিয়ে না দিয়ে উল্টো অতর্কিত হামলার অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
October 28, 2026 12:21 pm

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার আটি হাউজিং ফকিরবাড়ী মসজিদের সামনে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সেলিনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. মনির হোসেন (৫০), মো. বাপ্পি (২৬), মো. সিয়াম (২৪), মো. জাকির হোসেন (৩৫), মো. শাওন (২৫), মোসাঃ জোসনা বেগম (৪০), মোসাঃ মাহমুদা বেগম (৩৫), মোসাঃ পাখি আক্তার (৩৫), মোসাঃ রুবি আক্তার (৩৬) ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী সেলিনা বেগমের মৃত বাবা জহিরুল হক আটি মৌজার সিএস ও এসএ ৪২২, ৪২৩, ৪২০ ও ৪৩০ নম্বর দাগের ১১৯ শতাংশ সম্পত্তি ১ নম্বর বিবাদী মো. দেলোয়ার হোসেন ও ২ নম্বর বিবাদী মো. মনির হোসেনের নিকট ১ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেন। চুক্তির অংশ হিসেবে বিবাদীরা ১৫ লাখ টাকা প্রদান করলেও বাকি ১ কোটি ৫৫ লাখ টাকা এবং ৪ কাঠা প্লট বুঝিয়ে না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছিলেন।

উক্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সেলিনা বেগমের স্বামী মো. রমজানকে (৪৫) একা পেয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করেন। স্বামীর ডাকচিৎকারে বাদী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে বিবাদীরা লাঠিসোটা, লোহার রড, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান।
হামলায় মো. রমজান, ছোট ভাই মো. মুরাদ হোসেন ও বাদী সেলিনা বেগম গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তাদের মাথা, নাক ও হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং ২ নম্বর বিবাদী শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়াও ৮ নম্বর বিবাদী মোসাঃ জোসনা বেগম ১ ভরি স্বর্ণের চেইন, অন্য বিবাদীরা আরও একটি স্বর্ণের চেইন ও একটি আইফোন এবং ভাতিজা রাজা মিয়ার পকেট থেকে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে থানায় এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান , অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল

সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

সোনাকান্দা ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীর তটের মাটি বিক্রি

ইভটিজিং,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উদযাপন

বিদায়বেলায় এসপি মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

error: Content is protected !!