Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ইটের দেওয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ শুকুর আলী গংদের বিরুদ্ধে

প্রতিবেদক
AlorDhara24
September 24, 2026 1:41 pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ছয় ফুট উচ্চতার ইটের দেওয়াল ভাঙচুর করে জায়গা দখলের অভিযোগ উঠেছে শুকুর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জমির মালিক ও ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগে উল্লেখ করেন , এই জায়গা আমার পৈত্রিক সূত্রে পাওয়া, গত তিন বছর ধরে ১.২৫ শতাংশ (এক শতাংশ পঁচিশ পয়েন্ট) জমিতে ছয় ফুট উচ্চতার ইটের দেওয়াল নির্মাণ করে তিনি ভোগদখল করে আসছেন। গত কয়েকদিন আগে ভূমিদস্যূ শুকুর আলী আমারে কাছে জায়গা এওয়াজ বদল করার জন্য প্রস্তাব দেন, এতে আমি রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে হঠাৎ শুকুর আলীসহ ৩০-৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে ওই দেওয়াল ভাঙচুর শুরু করে। দেওয়াল ভাঙচুরে বাধা দিলে আমাকে, আমার ছেলে রাকিব ও স্ত্রীকে মারধরের জন্য অভিযুক্তরা তেড়ে আসেন। এ সময় তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং বসতবাড়ি থেকে তাদের উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগে বলেন, তার নির্মাণ করা ইটের দেওয়াল ভেঙে সেই ইট ব্যবহার করেই অভিযুক্তরা নতুন করে দেয়াল নির্মাণ করছেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল আউয়াল। মামলার নম্বর ৫৭৮/২০২৬।
অভিযুক্তরা হলেন, মিজমিজি বাতানপাড়ার শাহাবুদ্দিনের ছেলে শুকুর আলী (৫৫), রুহুল (৪২) এবং মৃত নুর মোহাম্মদের ছেলে জালাল উদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে শুকুর আলী বলেন,আউয়ালের দাদা অনেক আগেই ৩৬ শতাংশ জমি বিক্রি করে গেছেন। পরে তার ভাই মামলা করে ১৮ শতাংশ জমি তাদের নামে নিয়ে আসেন। আমরা আমাদের নিজস্ব জায়গাতেই আছি, অন্য কারও জায়গায় যাইনি। আউয়াল আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন এবং আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন। ইটের দেয়ালটি আমিই নির্মাণ করেছি। আমি কারও দেয়াল ভাঙচুর করে জায়গা দখল করিনি। আমরা কাগজপত্রের বাইরে কোনো কথা বলব না। যার বৈধ কাগজপত্র থাকবে, জমি তারই হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদে ফিরতি যাত্রায় ৬ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ৫ জন গ্রেপ্তার লুণ্ঠিত মালামাল উদ্ধার

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএর শুভেচ্ছা ও অভিনন্দন

সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্টে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে, হুঁশিয়ারি সারজিস আলমের

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

error: Content is protected !!