Tuesday , 24 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

প্রতিবেদক
AlorDhara24
December 24, 2024 9:38 am

বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত চরে চোরাই গরু-ছাগল-মহিষ উদ্ধার এবং চোর গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।

সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চুনার চরে এ ঘটনা ঘটে বলে জানান হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ।

আহত পুলিশ সদস্যরা হলেন- কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম ও কনস্টেবল মো. শাহীন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মেঘনা নদী-বেষ্টিত চুনার চর হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্ত এলাকা। গ্রামটি দুর্গম এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল ও মহিষ চুরি করে এখানে মজুত করা হয়।

গত ৫ আগস্টের পর থেকে ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরি হয়। সিংহভাগ ওই গ্রামে রাখা হয়েছে।

গরু-ছাগল ও মহিষ চুরির হোতা রুবেল ডাকাত। গরু-ছাগল ও মহিষ চুরির বিভিন্ন মামলার আসামি তিনি।

 

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রুবেল ডাকাতের বাসায় চোরাই গরু-ছাগল ও মহিষ রয়েছে। এগুলো উদ্ধার এবং রুবেলকে গ্রেপ্তারে রাত সাড়ে ১২টার দিকে থানার ১১ জন পুলিশ সদস্য অভিযানে যান। এ সময় চুরিতে জড়িত লোকেদের সঙ্গে গ্রামবাসী সশস্ত্র অবস্থায় পুলিশের আভিযানিক দলের ওপর হামলা করে।

তখন পুলিশের দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। খবর পেয়ে হিজলা থানার অতিরিক্ত পুলিশ সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে জানান ওসি।

পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা আনোয়ার প্রধানের পক্ষ থেকে না’গঞ্জবাসীকে যুবদল নেতা কাউসার প্রধানের ঈদুল-ফিতরের শুভেচ্ছা

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

চিন্ময়ের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলায় ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনারগাঁ‌য়ে এএন‌জেড টেক্সটাইল মিল‌সে হামলা ও লু‌টের অ‌ভি‌যোগ

ভারতে নারীসহ ৮ বাংলাদেশি গ্রেপ্তার

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি