Saturday , 17 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
October 17, 2026 12:07 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে লালন স্মরণানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের আয়োজনে আজ শনিবার বিকালে (১৭ অক্টোবর ২০২৬ খ্রি., ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং লালনগীতি পরিবেশিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, লালন সাঁই ছিলেন জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি। তাঁর গানে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা। লালনের দর্শন আমাদের শেখায়, মানুষের পরিচয় মানুষ হিসেবেই। আজকের সমাজে বিভেদ, হিংসা ও বিদ্বেষ দূর করতে লালনের মানবতাবাদী চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে লালনের দর্শন ছড়িয়ে দিতে হবে। তাহলেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

টিউলিপসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

প্রবাসীদের আলাদা এনআইডি গাইডলাইনের কথা ভাবছে ইসি

পৈত্রিক মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

স্বাধীনতা দিবসে জাতীয় কর্মসূচি ঘোষণা

ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ৩ জনের কারাদণ্ড

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা

বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা

সিদ্ধিরগঞ্জে কারখানায় ঢুকে ঝুট ছিনতাই, চাপে পড়ে ফেরত

ট্রাম্পের বৈদেশিক সাহায্য বাতিলের নির্বাহী আদেশ স্থগিত

error: Content is protected !!