Wednesday , 7 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গুণী শিক্ষক সম্মাননা পেলেন এনটিএসসি‘র অধ্যক্ষ আমিনুল হক

প্রতিবেদক
AlorDhara24
October 7, 2026 1:25 pm

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয় ।

প্রকৌশলী মোঃ আমিনুল হক ২০২১ সালে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটির অবকাঠামো গড়ে তোলা এবং পাঠদান কার্যক্রম শুরু হয়। পরে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম এগিয়ে নেয়।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ১২ নভেম্বর অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে ২০২১ সাল থেকে ২০২৫ সালের ১৯ জুন পর্যন্ত তিনি দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০ জুন বদলি হয়ে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন । এ শিক্ষা প্রতিষ্ঠান হতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর চাকুরী জীবন শেষে অবসরে যান।

প্রকৌশলী আমিনুল হকের কর্মজীবন শুরু হয় ২০০৩ সালে। ওই বছর চিফ ইন্সট্রাক্টর হিসেবে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন । দীর্ঘ কর্মজীবনে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার গুণী শিক্ষক সম্মাননা পদক অর্জন করলেন।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাওয়ার অনুভূতি সম্পর্কে প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন, “একজন মানুষ যদি তাঁর কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যান, তাহলে একদিন না একদিন তাঁর সেই পরিশ্রমের স্বীকৃতি মিলবেই। আমি মনে করি, দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কারণেই মহান আল্লাহ আমাকে এই সম্মান পাওয়ার সুযোগ দিয়েছেন। এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি আমাকে এই সম্মাননা দিয়ে আমার দীর্ঘদিনের কাজকে মূল্যায়ন করেছেন।”

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী!

ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির

ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

ডিসির সঙ্গে ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!