Monday , 5 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার

প্রতিবেদক
AlorDhara24
October 5, 2026 1:11 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ “আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব বসতি দিবস-২০২৬।

আজ ৫ অক্টোবর (রবিবার) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবারের বিশ্ব বসতি দিবসে “জলাবদ্ধতামুক্ত নগর, স্বস্তির জীবন”, “প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ি”, “নিরাপদ আবাসন সবার প্রয়োজন” এবং “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

আলোচনা সভায় বক্তারা বাসযোগ্য ও নিরাপদ নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিশ্ব বসতি দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার অঙ্গীকার। আজকের পরিকল্পনাই নির্ধারণ করবে আগামী দিনে আমাদের শহর কতটা বাসযোগ্য হবে। জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা ও যানজট একটি বড় সমস্যা। আমরা চাই প্রকৃতি বাঁচিয়ে নগর গড়তে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে, যেখানে জলাধার সংরক্ষণ, উন্মুক্ত স্থান ও নিরাপদ আবাসনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি বাসযোগ্য নগর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের জয়জয়কার

পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি গঠন

৮ দাবিতে আন্দোলনে এটিআই শিক্ষার্থীরা

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মুন্না গুরুতর আহত

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

শিশুশ্রমের করুণ পরিণতি: জামালপুরে দুর্ঘটনায় আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ

error: Content is protected !!