Wednesday , 30 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডিএনডি খাল ভরাট করে দোকান নির্মাণঃ নেপথ্যে ভাঙ্গারি কুদ্দুস

প্রতিবেদক
AlorDhara24
September 30, 2026 7:34 am

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের খাল দখল ও ভরাটের মহোৎসব থামছেই না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের গুরুত্বপূর্ণ অংশ ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের এক নেতা ও একটি চিহ্নিত চক্রের বিরুদ্ধে। সরকারি খাল উদ্ধার ও সংস্কারের পর নতুন করে এ দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল-ডেমরা সড়কের বিদ্যুৎ ব্লেড কোম্পানির সামনের ডিএনডি খালের একটি অংশ বাঁশের খুঁটি পুতে এবং বালু ফেলে ভরাট করা হয়েছে।
আনুমানিক ৩০ থেকে ৪০ হাত দৈর্ঘ্য এবং ১০ থেকে ১৫ হাত প্রস্থের এই বিশাল জায়গাটি দখল করে নতুন করে ভাঙ্গারী দোকান নির্মাণের তোড়জোড় চলছে।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা সিফাতুর রহমান রাজুর সরাসরি যোগসাজশ ও রাজনৈতিক ইন্দনে চোরাই ভাঙ্গারী ব্যবসায়ী কুদ্দুস এবং চোরাই তেল ব্যবসায়ী শাহাবুদ্দিন এই দখল বাণিজ্যে মেতে উঠেছেন। ইতোমধ্যেই ডিএনডি খালের ওই অংশে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ দোকানঘর নির্মাণ করে মোটা অঙ্কের অগ্রিম জামানত ও মাসিক ভাড়া হাঁকাচ্ছেন কুদ্দুস ও তাঁর চক্রটি। আর এই অবৈধ আয় থেকে মোটা অঙ্কের ভাগ চলে যাচ্ছে ছাত্রদল নেতা রাজুর পকেটে।

স্থানীয় বাসিন্দা জামসেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, খালের স্বাভাবিক পানি প্রবাহ সংকুচিত করে যেভাবে অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, তাতে আসন্ন বর্ষা মৌসুমে পুরো এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে।
এতে বসতবাড়ির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, কুদ্দুস নামের এক লোক এখানে একটি ভাঙ্গারী দোকানঘর নির্মাণ করবে বলে আমাকে বিষয়টি জানিয়েছিল।
এদিকে প্রধান অভিযুক্ত কুদ্দুস মিয়া দোকান নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দোকান ঘর তোলার জন্য কাজ করিনি। মূলত সেখানে সবজি চাষের উদ্দেশ্যে বাঁশের খুঁটি ও বালু দিয়ে জায়গাটি ভরাট করেছি।

স্থানীয় সূত্রে জানাগেছে, ছাত্রদল নেতা রাজুর ইন্দনেই নতুন করে দোকান দিচ্ছেন কুদ্দুস রাজুকে ম্যানেজ করেই এই দখল চলছে কারণ কুদ্দুস রাজুর লোক। খালের ওপর কুদ্দুসের ইতোমধ্যে ৮-১০টি দোকান রয়েছে, যেগুলোর ভাড়া নিয়মিত রাজুর কাছে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড সচিব মো. ইমরান হোসেন জানান, এই খালের অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত নয় এটি সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাকিবুল আলম রাজিব জানান, ডিএনডি খালের প্রায় ৫০ শতাংশ জায়গা আমাদের এবং বাকি অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি

যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ. রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিএনডি খাল ভরাটের বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অবৈধ দখল বন্ধে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য দায়িত্বে থাকা কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না : মোমিন মেহেদী

সোনারগাঁয়ে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

হজ: বাড়িভাড়া-পরিবহন চুক্তির সময় বাড়লো ১০ দিন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্টে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

error: Content is protected !!