Wednesday , 23 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
September 23, 2026 1:17 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মিয়াবাড়ি-হাটাবো সড়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। সভায় বক্তব্য রাখেন ভায়েলা-মিয়াবাড়ি বসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আক্তার, শিক্ষার্থী আঞ্জুমান আরা, অভিভাবক ফাতেমা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯২সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ২৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষক শিক্ষিকাগণ বিনা বেতনে পাঠদান করে আসছেন। নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি সরকারি করা প্রয়োজন।

এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কিছুদিন আগে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। হতদরিদ্র ও নিরীহ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়টি দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চান্দিনায় বাসে তল্লাশি: বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ক্যাডার শাকিল ও সহযোগী আটক

হজ: বাড়িভাড়া-পরিবহন চুক্তির সময় বাড়লো ১০ দিন

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম

সোনারগাঁয়ে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

স্বেচ্ছাসেবক দল নেতা শ্যামলের ফুলের শুভেচ্ছায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ​

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

error: Content is protected !!