Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি তোলারাম কলেজ

প্রতিবেদক
AlorDhara24
September 17, 2026 2:13 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ “যুক্তির মহারণ— জেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা-২০২৬”-এর উপজেলা পর্যায়ে গ্রুপ-গ-তে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের বিতর্ক দল।

উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম পর্ব গত ১৫ সেপ্টেম্বর কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের বিতর্কে সরকারি তোলারাম কলেজ হাজী মিসির আলী ডিগ্রি কলেজকে পরাজিত করে। পরে সেমিফাইনালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল পর্বে নারায়ণগঞ্জ কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি তোলারাম কলেজ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের মেধা, যুক্তিবোধ, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের পাশাপাশি সরকারি তোলারাম কলেজ ডিবেট ক্লাবের মেন্টরদের প্রস্তুতি, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চ্যাম্পিয়ন দলের তিনজন কৃতী বিতার্কিক এবং তাদের প্রস্তুতি ও প্রশিক্ষণে দায়িত্ব পালনকারী সকল মেন্টরকে অভিনন্দন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তাদের এই অর্জন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিনির্ভর চিন্তা এবং সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

এফবিএমএসএর নতুন নেতৃত্বে ডা. রশিদ আহমেদ ও ডা. গোলাম সারোয়ার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

চিন্ময়ের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলায় ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাংবাদিকের গায়ে হাত ফতুল্লা থানার এসআই আজিজের!

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

error: Content is protected !!