Tuesday , 26 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

চিন্ময়ের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলায় ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
AlorDhara24
November 26, 2024 5:05 pm

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে দেশে ও বাইরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এগুলো পরিকল্পিত, এর পেছনে কোনো ইন্ধন আছে কি না? এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এসব কিছুর পেছনে কোনো ইন্ধন আছে কি না, এ বিষয়ে কিছু বলছি না? আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করে যদি কোনো ইন্ধন বের করতে পারেন তাহলে আমরা এটা নিয়ে ব্যবস্থা নেবো। আপাতত আমি কোনো ইন্ধন দেখছি না।

 

 

তবে আমরা সবকিছুরই দিকে নজর দিচ্ছি। কিন্তু আমার মন্ত্রণালয়ে আমি এই দুইটার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।

আর যার যার মন্ত্রণালয়ের ভেতরে তারা নজর দিচ্ছেন।

ঢাকায় কলেজে সংঘর্ষের প্রশ্নে তিনি বলেন, ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনার পর একটি ফলপ্রসূ হয়েছে এবং এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্র-জনতা আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, এ অবস্থায় তেমন একটা কঠোর হওয়া সম্ভব না। তাদের বুঝাতে হবে, তারা বুদ্ধিমান আমরা বুঝতে পেরেছি। তারা নিজে নিজেদের মধ্যে সমস্যাটি সমাধান করবেন।

তিনি বলেন, ৬, ৭ এবং ৮ আগস্টের পর থেকে কোনো উন্নতি হয়নি। আমার হাতে এরকম কিছু নেই যে, বলবো আর হয়ে যাবে। তবে কিছুটা উন্নতি হয়েছে। আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে। এজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই।

 

থানায় হামলা হয়েছিল এবং অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সম্পূর্ণ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এজন্য আমাদের অস্ত্র অভিযান কিন্তু বন্ধ করিনি।

৫ আগস্টের পর প্রতিহিংসামূলক বেশ কিছু মামলা হয়েছিল, সিলেটের প্রবাসীদেরও মামলায় জড়িত করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ভুয়া মামলা হয়েছে। এই ভুয়া মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি যদি হয়রানির স্বীকার না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এজন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর একটি আলোচনা হয়েছে আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং একজন কর্মকর্তা নিয়ে আমরা একটি কমিটি করে দেবো। তারা এটা দেখবেন কোনো মামলাটি তাদের জন্য গ্রহণযোগ্য এবং কোনো মামলাটি তাদের কাছে গ্রহণযোগ্য না। যারা এই ভুয়া মামলা দিচ্ছেন তাদের ধরিয়ে দিতে গণমাধ্যমের কাছেও সহযোগিতা চেয়েছেন। যারা ভুয়া মামলা করেছেন এবং ভুয়া মামলা দিয়ে টাকা রোজগার করছেন তাদের আইনের আওতায় আনা হবে।

যারা এই ভুয়া মামলা দিচ্ছেন তাদের ধরিয়ে দিতে গণমাধ্যমের কাছেও সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা।

যারা ভুয়া মামলা করেছেন এবং ভুয়া মামলা দিয়ে টাকা রোজগার করছেন, তাদের আইনের আওতায় আনা হবে।

সার্কিট হাউসে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক সমস্যা-সমালোচনা মোকাবিলা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় যে যা বলুক, কাজ করে যেতে হবে। কি পরিস্থিতির মধ্যে আপনারা কাজ শুরু করেছেন, তা সবাইকে বিবেচনা করতে হবে। কেউ প্রশংসা করুক, না করুক কাজ করে যেতে হবে।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল !

যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে: মতিউর রহমান আকন্দ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা জরুরি: রূপগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা

জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

ফের বিমানবন্দরে বোমা হামলার হুমকি

error: Content is protected !!