Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গণশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস দিলেন ডিসি

প্রতিবেদক
AlorDhara24
July 29, 2026 12:29 pm

নিজস্ব প্রতিবেদকঃ  জেলার নাগরিকদের সেবাসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে বুধবার (২৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ এসময় সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, বিদ্যুৎ, ভূমিসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

নাগরিকদের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। তিনি জানান, জনগণের মতামত ও অভিযোগ সরাসরি শোনা এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই সরকারি সেবার মান বাড়ানো সম্ভব। এ ধরনের গণশুনানির মূল উদ্দেশ্যও সেটিই।

মো. রায়হান কবির আরও বলেন, উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। জেলা প্রশাসন নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

গণশুনানিতে উপস্থিত নাগরিকরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য নির্বাচিত

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক

হাম-রুবেলা নির্মূলে নাসিকের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করলেন এমপি কালাম

ফতুল্লায় মসজিদে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও গ্রেফতার নেই আসামী, পুলিশ সুপার বরাবর অভিযোগ ভুক্তভোগীর

নাসিক ১ নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

র‍্যাব-১১’র অভিযানে বিদেশি পিস্তল হেরোইনসহ গ্রেপ্তার ১ জন

সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

error: Content is protected !!