Thursday , 2 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
July 2, 2026 7:50 am

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়াস্থ কালুর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল।

অভিযানকালে শিমুলপাড়া এলাকার বাসিন্দা শ্যামল (২৬)-কে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শ্যামলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত হেরোইন জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালী

বন্দরে যুবলীগ সন্ত্রাসীর হামলায়  নারীসহ আহত -৩

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস

অন্যের জায়গা বুঝিয়ে দিলো ওরিয়ন গ্রুপকে ভূমিদস্যু শাহা আলম মানিক

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন পারভীন আক্তার।

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ ডিসি জাহিদের

দেশের সংস্কারের ৯০ ভাগ করেছে বিএনপি: আমীর খসরু

এভারকেয়ারে চিকিৎসায় অবহেলা, চবি শিক্ষকের সন্তানের মৃত্যু

error: Content is protected !!