নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাভানা সিটি এলাকার এম এম টাওয়ারের কেয়ারটেকার মোকলেছুর রহমানর উপর হামলা চালায় স্থানীয় এক ডিস (ইন্টারনেট) ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ।
ভুক্তভোগী কর্মচারী মোকলেছুর রহমানের দাবি, হামলার ঘটনার পর তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে মামলা রুজু হয় এবং অভিযুক্ত জাহাঙ্গীর কিছুদিন কারাগারেও ছিলেন।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জাহাঙ্গীর তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন ।
এছাড়াও জাহাঙ্গীর হোসেন ৫ই আগস্টের পরে বি এন পি`র বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে এলাকায় ত্রাশের রাজত্ব বজায় রাখার চেষ্টা করছেন।
ডিস/ইন্টারনেট সেবা গ্রহণকারী গ্রাহকদের দাবি, জাহাঙ্গীর হোসেন নিম্নমানের ইন্টারনেট সেবা প্রদান করেন। গ্রাহকরা উন্নত মানের সেবা গ্রহণ করতে আগ্রহী হলেও, এই জাহাঙ্গীর হোসেনের ভয়ে অনেকেই সে বিষয়ে কথা বলতে বা বিকল্প সেবা গ্রহণ করতে পারেন না।
জাহাঙ্গীর হোসেনের কথিত ত্রাসের রাজত্ব ও গ্রাহকদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।



















