Friday , 6 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

প্রতিবেদক
AlorDhara24
December 6, 2024 8:28 am

সরবরাহ বাড়লেও গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি। আর সপ্তাহ ব্যবধানে ব্রয়লার, সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

 

বাজারে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখীর কেজি ৭০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, শসা ৮০ টাকা, খিরা ৭০ টাকা এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজি শিমের কেজি ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৫০ টাকা পিস, ছোট আকারের বাঁধাকপি ৪০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, গাজর ৮০ টাকা, মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতার কেজি ২০০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা প্রতিটি, ক্যাপসিকামের কেজি ৩০০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে লাল শাকের আঁটি ১০ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। দেশি পেঁয়াজের কেজি ১৩০ টাকা।

ইন্ডিয়ান পেঁয়াজের কেজি প্রকারভেদে ৯০ থেকে ১১০ টাকা, কাঁচা আদা ১২০ টাকা এবং পুরোনো আদা ২৮০ টাকা, রসুন ২৪০ টাকা, নতুন আলু ১০০ টাকা, বগুড়ার আলু ১০০ টাকা, পুরোনো আলু ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। আগামী সপ্তাহে দাম কমে আসতে পারে। তালতলা বাজারের সবজি বিক্রেতা মো. নাইম বাংলানিউজকে বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়ছে, আগামী সপ্তাহে সব ধরনের সবজি, পেঁয়াজ ও আলুর দাম কমে আসবে।

এদিকে চলতি সপ্তাহে সব ধরনের মুরগি কেজিতে ১০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৭০ টাকা, সোনালি কক ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা, দেশি মুরগি ৫১০ টাকা, লেয়ার লাল মুরগি ২৮০ টাকা এবং লেয়ার সাদা মুরগি ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের ডজন ২৩০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকা।

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় ৬৩ আইনজীবীর জামিন

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাঃগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদল ও নাসিক ১১ নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠন করতে হবে: রেহমান সোবহান

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

বিডিআরের ‘নিরপরাধ’ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ