Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সোনারগাঁয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

প্রতিবেদক
AlorDhara24
May 7, 2026 2:22 pm

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে অবস্থিত পাঁচশত আট বছরের পুরনো প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
বৃহস্পতিবার দুপুরে কমিটির আহবায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই শাহী মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি গত বছরের ৭ মার্চ ঐতিহাসিক জরাজীর্ণ এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। সেই দাবীর প্রেক্ষিতে চলতি বছর রমজান মাসে এ মসজিদের সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে এ মসজিদের প্রায় অর্ধেক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
পরিদর্শন কালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন, “আমাদের কমিটির প্রধান লক্ষ্য হলো সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদকে যথাযথভাবে সুরক্ষা ও সংরক্ষণ করা। গবেষণা, ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে দেশ-বিদেশে, বিশেষত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২০২৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আনন্দের বিষয়, আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রেক্ষিতে সরকার সম্প্রতি গোয়ালদী শাহী মসজিদ-এর সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ জন্য আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি, সোনারগাঁয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদগুলোর সংরক্ষণ ও সংস্কারের কাজও যেন দ্রুত শুরু করা হয়— যাতে আমাদের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারি।”
মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু, গোয়ালদী শাহী মসজিদ, কোম্পানিকা সেতু এবং প্রায় সাতশ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিসচর্চা কেন্দ্র সংলগ্ন ঐতিহাসিক গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং এর অনুলিপি বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে এই বিষয়ক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছিল।
পরিদর্শন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক কবি রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সদস্য মোয়াজ্জেনুল হক প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

যে উপায়ে বিশ্বকে উন্নত করেছে বিজ্ঞান

নয়ছয় হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা

নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি নোবেল গ্রেপ্তার

error: Content is protected !!