নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুখানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে র্যাব-১১ এর উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টিম বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাল ব্যাগ থেকে ১১ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



















