Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে পরিদর্শনে মন্ত্রী রবিউল আলম: নিরাপদ ঈদযাত্রার আশ্বাস

প্রতিবেদক
AlorDhara24
February 28, 2026 9:08 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আজ শনিবার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে নারায়ণগঞ্জে আসলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

নারায়ণগঞ্জ সফরে সকাল ১০ টায় এসে পৌঁছালে মন্ত্রী কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।এরপর মন্ত্রীদের গার্ড অফ অনার প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান, টার্মিনাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল এবং ড্রেজার বেইজ পরিদর্শন করেন। এছাড়াও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। এরপর বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’ অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।’
মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা সহ নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন সহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাঃগঞ্জ ফতুল্লা’য়  ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর মধ্যে হাতাহাতি ও মারধোরের ঘটনা ; প্রতিকার পেতে বিবাদীদের থানায় অভিযোগ

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিকের পক্ষে শামীম আহমেদ ঢালীর নজর কাড়া মিছিল।

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

ট্রাফিক ইনচার্জ আব্দুল করিমকে বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!