Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

খালেদা জিয়া’র আত্নার মাগফিরাত কামনায় এড. আনোয়ার প্রধান’র উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
January 14, 2026 6:21 am

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান’র উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে নগরীর মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
নাসিক ১৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নারীদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু সহ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে-ই ধারাবাহিকতায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মাধ্যমে নারীদের জন্য বিশেষ সুবিধা ও ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করেন।
এড. এইচ. এম. আনোয়ার প্রধান তার বক্তব্যে বলেন- গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তিনি সবার কাছে তার রূহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বলেন- মহান আল্লাহ্ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোক’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। দোয়া শেষে শীতার্ত ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি শেখ সেলিম আহমেদ, সহ-সভাপতি আলমগীর খান চঞ্চল, বিএনপি নেতা এড. কামাল হোসেন, এড. আসমা হেলেন বিথী, এড. আবু রায়হান, ডাঃ নেসের আহমেদ তমাল, মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসিফ আহমেদ সুমন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

কাব্যছন্দ পাঠাগার-এর ৩য় বর্ষপূর্তিতে কবিতাপাঠ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস

টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

সোনারগাঁয় ৭০ বছরের বৃদ্ধা সন্ধ্যা রানী নিখোঁজ, সন্ধানের আবেদন

২০ অক্টোবর মুক্তি পাচ্ছে দিপু হকের প্রতিবাদী গান ‘ধর্ষিতা রাষ্ট্র’

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

পরিবেশ রক্ষায় তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ

রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ

error: Content is protected !!