Monday , 29 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
AlorDhara24
December 29, 2025 10:52 am

২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ আসনে প্রার্থীরা তাদের রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। শেখ রায়হান রাহবার মহাসচিব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে দল থেকে ‘আপেল ‘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেখ রায়হান রাহবার এবং তার দলের নেতাকর্মীরা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যের কথা জানিয়েছেন। সমাজে ন্যায়বিচার এবং মানবিক অধিকার সুনিশ্চিত করা। রূপগঞ্জের শিল্পাঞ্চল ও আবাসন খাতের উন্নয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার। রাজনীতিতে তরুণদের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

নারায়ণগঞ্জ -১ আসনে বর্তমানে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, এবারের নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেখ রায়হান রাহবার অংশগ্রহণ এই আসনে ইসলামি ধারার ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। রূপগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী আসনগুলোতে দলটির প্রার্থীরা সক্রিয় রয়েছেন এবং নিয়মিত নির্বাচনী প্রস্তুতি সভা করছেন।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু আবরার চিশতি, ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু,রূপগঞ্জের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান,জাকির হোসেন, শামীম প্রধান প্রমুখ।

তারিখঃ২৯.১২.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

বাঙালি হিন্দুদের আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে ভাইফোঁটা

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

অবৈধ বাংলাদেশিদের আটক রাখতে ‘ডিটেনশন সেন্টার’ বানাবে মহারাষ্ট্র

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

সেনাবাহিনীর অভিযানে,রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জে তীব্র দাবদাহ, তাপমাত্রা ৩৫ দশমিক ৭

সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা