Tuesday , 15 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

প্রতিবেদক
AlorDhara24
April 15, 2025 3:53 pm

তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে।”

সোমবার (১৪ এপ্রিল) ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমানকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন বলেন, “গডফাদার শামীম ওসমান, মানুষ আজ তোমাকে ঘৃণা করে। তুমি ২০০১ সালেও পালিয়েছিলে, ২০২৪ সালেও পালিয়েছো। তুমি কাপুরুষ। আমরা জেলে গিয়েছি, দেশ ছাড়িনি। পলাতক থেকেছি, স্ত্রীর জানাজায়ও অংশ নিতে পারিনি। তবুও ঈদের শুভেচ্ছা দিতে এসেছি।”

তিনি আরও বলেন, “প্রেসক্লাব আমাদের পরম বন্ধু। তারা আমাদের ভুলত্রুটি তুলে ধরে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে শিল্প-সংস্কৃতি সব জায়গায় তারা (সরকার) দখল করে নিয়েছে, পছন্দের লোক বসিয়েছে।”

নিজের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে গিয়াসউদ্দিন বলেন, “আমি যখন নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পাই, বাবা বললেন—‘আলহামদুলিল্লাহ’। পরে নেত্রীও আমাকে মনোনয়ন দেন। প্রচারে যখন নামি, কেউ আমার সঙ্গে আসত না। ইসদাইরের মরহুম শাহীন এসে বলেন, ‘আপনি গাড়িতে থাকেন, আমরা পাশে থাকবো।’ গুলি চললে আমরা আগে মরবো। সেই সাহস আমাকে শক্তি দিয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, এস.এম. আসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ,সহকারী সাধারণ সম্পাদক এহসানুল কবির টিপু ও নাছির প্রধান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জল।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

স্বেচ্ছাসেবক দল নেতা শ্যামলের ফুলের শুভেচ্ছায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ​

রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্তে অভিযান, আটক ১১

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা

আমাদের সংগ্রাম দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম: আব্দুল্লাহ আল আমিন

অসহায় থেকে স্বাবলম্বিতার পথে: স্বপ্না বেগমকে সহায়তা সদর উপজেলা প্রশাসনের

দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা

error: Content is protected !!