Thursday , 3 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

মাঝরাতে ঘুমন্ত যুবককে ডেকে নিয়ে হত্যা

প্রতিবেদক
AlorDhara24
April 3, 2025 6:25 am

মাঝরাতে ঘুমন্ত যুবককে ডেকে নিয়ে ধারালো লোহার রড দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে পূর্বশত্রুতার জেরে ঝিনাইদহের কালীগঞ্জে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আবু তালেব (৩০) উপজেলার কাশিপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। আহত হয়েছেন ছবেদ আলী (৬০) নামে আরেক ব্যক্তি।

এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কাশিপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন একই গ্রামের রুবেল হোসেন। এসময় আবু তালেব বাইরে বের হলে লোহার ছুঁচালো অংশ দিয়ে বুকে আঘাত করেন রুবেল। এসময় বাধা দিতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করেন তিনি।

এক পর্যায়ে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। আহত ছবেদ আলী চিকিৎসাধীন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার ছুঁচালো অংশ দিয়ে আঘাত করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক ঝামেলার কারণে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

টেকনাফে অস্ত্রধারী যুবক আটক

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

নড়াইলে চলছে সরকারি গাছ কাটার মহোৎসব, মামলার পরও থামছে না

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার, তেলের ট্রাক উদ্ধার