Wednesday , 2 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিবেদক
AlorDhara24
April 2, 2025 6:22 am

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শো চলাকালীন সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছ মহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা চলছে। সন্ধ্যা সাড়ে ৬টার শো-তে প্রচুর দর্শক সমাগম ঘটে। শো শুরুর কিছুক্ষণ পর সাড়ে ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। এরপর আধাঘণ্টা চেষ্টা করেও সাউন্ড সিস্টেম ঠিক করতে পারেননি সিনেমা হলের টেকনিশিয়ানরা।

এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা হৈচৈ শুরু করেন। রাত সাড়ে ৮টা থেকে সিনেমা হলের ভেতরে বসার চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর করেন। পাশাপাশি সিনেমা হলের পোস্টার ছিঁড়ে নিচের কক্ষে আগুন দেন। এ ঘটনা চলে রাত ৯টা পর্যন্ত। পরে স্থানীয় একদল যুবক এসে বিক্ষুব্ধদের ধাওয়া দিলে সিনেমা হল এলাকা ত্যাগ করেন বিক্ষুব্ধরা। এসময় ঘটনাস্থলে আসে পুলিশ।

সিনেমা দেখতে গিয়েছিলেন ইকবাল হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় সিনেমা দেখতে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, পোস্টার ছিঁড়ে হলের নিচতলায় অগ্নিসংযোগ করেছে। পুলিশ আসার আগেই বিক্ষুব্ধরা চলে যায়।

আরিফ হোসেন নামের আরেকজন বলেন, কর্তৃপক্ষ বারবার বলেছিল, কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু তা হচ্ছিল না। সাউন্ড সিস্টেম এক ঘণ্টা বন্ধ ছিল। এমতাবস্থায় ধীরে ধীরে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। হৈচৈয়ের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

সিনেমা হলের পরিচালক হারুন অর রশিদ বলেন, যান্ত্রিক ত্রুটি সারাতে না পারায় সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু এরইমধ্যে সব ভাঙচুর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, হলের কলাপসিবল গেটে তালা দেখে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বন্দরে যুবলীগ সন্ত্রাসীর হামলায়  নারীসহ আহত -৩

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর বিএনপি যুবদলের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

বিএনপির তিন অঙ্গ সংগঠনের লংমার্চ শুরু

error: Content is protected !!