Wednesday , 26 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

প্রতিবেদক
AlorDhara24
March 26, 2025 7:15 am

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

এদিকে যমুনা সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

মহাসড়কের সংশ্লিষ্টরা বলেন, ঈদযাত্রায় গতকাল মঙ্গলবারের চেয়ে দ্বিতীয় দিনে বুধবার মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১শ টাকা। 

অপরদিকে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

এ ব্যাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই মোটরসাইকেলের জন্য ২টি করে বুথ রয়েছ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর মধ্যে হাতাহাতি ও মারধোরের ঘটনা ; প্রতিকার পেতে বিবাদীদের থানায় অভিযোগ

ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক হত্যা: র‍্যাব-১১’র হাতে আটক ২

রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারিতে মরা ব্যাংক সতেজ করার ফর্মুলা দেবে টাস্কফোর্স

শ্যামলীতে ৪৭ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্ধ

রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১

আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’